আজ সিঙ্গাপুর সফরে যাচ্ছেন এরশাদ

নিয়মিত মেডিক্যাল চেক-আপের জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের এসকিউ- ৪৪৭ বিমানযোগে তিনি রওয়ানা দেবেন। হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারী সুনীল শুভরায় এ তথ্য জানান।
সুনীল শুভরায় জানান, এরশাদের সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন-জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, রতনা আমিন হাওলাদার এমপি ও মেজর মোঃ খালেদ আখতার (অবঃ)। ২৭ এপ্রিল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

No comments

Powered by Blogger.