এবছরের সেরাদের তালিকায় দুই বন্ধুর ছেলে
আইপিএলের একাদশ আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নজর কেড়েছে কলকাতার নিতেশ রানা ও রাজস্থানের সঞ্জু স্যামসন। এই দুই উঠতি তারকাকে আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিবিআই। মজার ব্যাপার জন্য দুজনই ছোট বেলা থেকে খুব ভালো বন্ধু। শুধু তাই নয় রানার বাবা দারা সিংহ রানা এবং সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ স্যামসনের সম্পর্কটা বন্ধুত্বের। দুই বাবা কাজ করতেন দিল্লি পুলিশ কনেস্টেবল হিসেবে।
গত বুধবার জয়পুরে ছেলের খেলা দেখতে এসেই দারা সিংহ রানা ফোন করেছিলেন বিশ্বনাথকে। কিন্তু তিনি কেরলে ছিলেন স্থানীয় ফুটবল দলের কোচিংয়ের ব্যস্ত থাকায়। দারা সিংহ রানা বলছেন, ‘আমরা দু’জনেই বন্ধু। আমাদের ছেলেরাও দু’জনে এক সঙ্গেই খেলা শুরু করেছে।তারাও এক অপরের ভালো বন্ধু। রাজস্থান যখন দিল্লিতে খেলতে আসবে, তখন দেখা হবে বন্ধুর সঙ্গে।’
দুই গর্বিত বন্ধু পিতা তাদের সন্তানকে নিয়ে গর্ব করতেই পারেন। তারা যে আগামীর তারকাদের বাবা।


No comments