সান্ত্বনা দিতে গিয়ে ফারূকীর প্রেমে তিশা

সান্ত্বনা দিতে গিয়ে ফারূকীর প্রেমে তিশা
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। দুজনেই যার যার ক্ষেত্রে দারুণ সফল। একজন অভিনয়ে, অন্যজন চলচ্চিত্র নির্মাণে। দীর্ঘ আট বছর একসঙ্গে পথ চলছেন এই তারকা দম্পতি। মানে তারা স্বামী-স্ত্রী। ২০১০ সালের জুলাই মাসে তিশাকে বিয়ে করেন ফারূকী। বিয়ের আগে চুটিয়ে প্রেম করেছেন জনপ্রিয় এ লাভবার্ড জুটি।
দর্শক তাদের প্রেমের খবর জানলেও তিশার সঙ্গে ফারূকীর প্রেম কীভাবে শুরু হয়েছিল সেটা অনেকের অজানা। সম্প্রতি প্রথম আলোর ‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, ‘তারকার উত্তর বিভাগ’ অনুষ্ঠানে হাজির হয়ে সেই গোপন কথা জানালেন অভিনেত্রী তিশা নিজেই।
অনুষ্ঠানে মাহফুজুর রহমান খান নামের এক দর্শক তিশাকে প্রশ্ন করেন, ‘মোস্তফা সরয়ার ফারকীর সঙ্গে প্রেম করে বিয়ে, নাকি প্রেম ছাড়া বিয়ে? যদি প্রেম করে বিয়ে হয় তাহলে প্রথম ভালোলাগা কীভাবে শুরু হয়? উত্তরে তিশা বলেন, ‘প্রেম করে বিয়ে। তাও সুপার প্রেম। আর ভালোলাগার শুরুটা হয়েছিল একটু অন্যরকম ভাবে। ওর ব্রেকআপ হয়েছিল। আমি গিয়েছিলাম সান্ত্বনা দিতে। ব্যাস, প্রেম হয়ে গেল।’ তিশা বর্তমানে ব্যস্ত তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’ ছবির শুটিং নিয়ে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হচ্ছে এই ছবিটি। গত ১০ মার্চ খুলনার পাইগাছা থেকে শুরু হয় ছবির শুটিং। শেষ হবে এ বছরের মাঝামাঝিতে। ‘ফাগুন হাওয়া’য় তিশার নায়ক ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ। নির্মাতা তৌকীরের সঙ্গে এটি তিশার দ্বিতীয় কাজ। এর আগে তৌকীরের ‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন তিশা।

No comments

Powered by Blogger.