ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহে মাদক মামলায় লাল্টু লষ্কর (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম আজম এ রায় দেন।
লাল্টু লষ্কর কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের মৃত তায়জাল উদ্দিন লষ্করের ছেলে।
ঝিনাইদহ আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) ফিরোজা কুলসুম জানান, ২০০৬ সালের ২৫ অক্টোবর কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ফেনসিডিলসহ লাল্টু লস্করকে গ্রেফতার করে র‌্যাব। দীর্ঘ সাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর কারাদণ্ড দেয়া হয়। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.