ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুটি পদে দুজনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা
১)উচ্চমান সহকারী-০১ টি
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। ছাড়া প্রার্থীদের অফিস সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।
২)অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-০১ টি
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি হতে হবে। এ ছাড়া প্রার্থীদের অফিস সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের মাসিক ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ৫ জুন, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

No comments