ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নগরীতে চলচ্চিত্র তারকা
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ প্রতীকের পক্ষে গতকাল শুক্রবার নগরীর ডাকবাংলো, সিমেট্রি রোড, পিকচার প্যালেস ও থানার মোড়, কেডি ঘোষ রোড এবং হেলাতলা এলাকায় কয়েকজন জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। শিল্পীদের মধ্যে ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, জাকির হোসেন রোকন, খলনায়ক আজাহার আলী চৌধুরী শিবা সানু, মোহাম্মদ ফেরদৌস ফকির, আমির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মঞ্জুর মিয়া, চিত্র নায়িকা শাহ নূর, শেখ তরিকুল ইসলাম তরু, শাহনাজ পারভীন, সরোয়ার হোসেন, আক্তার হোসেন লাবু, মাহবুব হোসেন প্রমুখ।


No comments