যেসব দেশে রোজা ২০ ঘণ্টার বেশি

বিশ্বে পুরো মুসলিম উম্মাহর জন্য রোজা বড় একটি ইবাদাত। পুরো একটি মাসের রহমত, মাগফিরাত আর নাজাতের মাধ্যমে বিশ্বের মুসলিমগোষ্ঠী সৃষ্টিকর্তার প্রার্থনা করে। রোজার একটি নির্দিষ্ট সময় অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়াদাওয়াসহ কিছু নির্দিষ্ট অভ্যাস থেকে বিরত থাকতে হয়।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হয় ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড এলাকার মানুষদের। সেখানে সূর্য অস্ত যাওয়ার পর ৫৫ মিনিট পরেই আবার সূর্যোদয় হয়। ফলে সেখানকার মুসলিমদের রোজা পালন করতে হয় ২৩ ঘন্টা ৫ মিনিট।
২০ ঘণ্টার ওপর রোজা রাখেন অপর যেসব দেশের মানুষ:
আইসল্যান্ড: আইসল্যান্ডে মাত্র অল্প সংখ্যক মুসলিম বসবাস করে। তাদের ধৈর্য্যশক্তি অসীম। কারণ তাদের বেশিরভাগই সেহেরি খেতে হচ্ছে রাত ২ টায়, আর ইফতার পরের দিন রাত ১২ টায়৷ অর্থাৎ মোট ২২ ঘণ্টা।
গ্রিনল্যান্ড: গ্রিনল্যান্ড ও তাদের থেকে কম পিছিয়ে নেই। এর জনবসতিদের রোজা রাখতে হয় মোট ২১ ঘণ্টা। এদের সেহেরি শেষ হয় শুরু রাত ২টার পরপরই, আর শেষ হয় রাত ১১টার একটু পরে।
নরওয়ে: নিশীথ সূর্যের দেশ বলে খ্যাত নরওয়েতে ২০ ঘণ্টা রোজা থাকতে হয়। এখানে রোজা শুরু ২টা ২০ মিনিটের দিকে, আর শেষ রাত ১০টা ১৫ মিনিটে।
ফিনল্যান্ড: দেশটির হেলসিনকি শহরে মোট ২০ ঘণ্টা রোজা হয়। রোজা শুরু হয় ২টা ২৬ মিনিটে, আর শেষ হয় রাত ১০টা ২৪ মিনিটে।
সুইডেন: সুইডেনের স্টকহোল্ম শহরে প্রায় সাড়ে ১৯ ঘণ্টা রোজা রাখতে হয়। এখানে রোজা শুরু হয় ১টা ৫৭ মিনিটে, আর শেষ হয় রাত ৯টা ৩৯ মিনিটে।
এছাড়া রাশিয়ার মস্কো, ডেনমার্কের কোপেনহেগেন শহরে ১৯ ঘণ্টা, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৮ ঘণ্টা ৫৫ মিনিট, সুইজারল্যান্ডের জুরিখে ১৮ ঘণ্টা, ফ্রান্সের প্যারিস শহরে ১৮ ঘণ্টার বেশি, কানাডা ও তুরস্কে ১৭ ঘণ্টার বেশি রোজা রাখতে হয়।

No comments

Powered by Blogger.