সাবমেরিন কেবল কোম্পানিতে চাকরি


ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে একজনকে নিয়োগ দেবে। চাকরিপ্রত্যাশীদের সম্মানসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে টাইপিং ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এই পদে চাকরির জন্য বেতন দেওয়া হবে ৩৩ হাজার টাকা |

বাবুর্চি হিসেবে একজনকে নেয়া হবে। প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল হবে কুয়াকাটায়। প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ৪০ বছর। বেতন দেওয়া হবে ২৯ হাজার টাকা।
অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে তিনজন। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৩ হাজার ৪৫০ টাকা।

আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ  রহমানস রেগনাম সেন্টার (অষ্টম ও নবম তলা), ১৯১ তেজগাঁও-গুলশান লিংক রোড, ঢাকা- ১২০৮ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় ১৫ মার্চ ২০১৮।

বিস্তারিত দেখুন-

No comments

Powered by Blogger.