মাগুরায় গোলাগুলিতে ৩ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

মাগুরা
মাগুরা শহরের বাটিকাডাঙ্গা এলাকায় গোলাগুলিতে তিন ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) রাতে এই ঘটনা ঘটে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে আভ্যন্তরীণ দন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ছয়ের উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাত ১টার দিকে শহরের বাটিকাডাঙ্গা তিন রাস্তার মোড় এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এসময় সেখানে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ভায়না এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাচ্চু চোপদার (৫০), নতুন বাজারের কিশোর অধিকারী (কালা) ও ইসলামপুর পাড়ার রায়হান ঢালি ওরফে বৃটিশতে (২০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। তাদের সঙ্গী অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। নিহতদের সবার নামেই বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

No comments

Powered by Blogger.