Home
/
AJKAR KHULNA
/
Khulna
/
khulna news.
/
খুলনায় জাল ভোট দিতে এসে আটক তিনজনকে জরিমানা, সাংবাদিককে কাউন্সিলরের হুমকি

নিজস্ব প্রতিবেদক:
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত তিন কেন্দ্রের পুনঃভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৩০ মে) সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুরে একটার পর নগরীর ইকবাল নগর সরকারি বালিকা বিদ্যালয়ে দুইজন মহিলাসহ তিনজন জাল ভোট দিতে আসলে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছেন টুম্পা, আফরোজা ও সুজন। পরবর্তীতে ভ্রম্যামান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েয়েছ। ভ্রম্যামান আদালতটি পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা ইওএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন। দুপুরে দেড়টার দিকে খুলনার দৈনিক প্রবাহ স্টাফ রিপোর্টার ও খুলনা টাইমস এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক কামরুল হোসেন মনিকে ওই কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গেলে ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু তাকে ভোট কেন্দ্রে ঢুকলে হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। এসময় সাংবাদিক মনিকে অশ্রভ্য ভাষায় গালিগালাজ করেন।

উল্লেখ্য, ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, প্রতিটি কেন্দ্রেই ২২ জন অস্ত্রধারী পুলিশের পাশাপাশি তিনজন অস্ত্রধারীসহ ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়া রয়েছে র্যাবের চারটি মোবাইল টিম, পুলিশের তিনটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স, এক প্লাটুন বিজিবি এবং তিন কেন্দ্রে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি আরো বলেন, পুনঃভোটগ্রহণের জন্য ওই তিনটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এমনটি প্রার্থীদের এজেন্টও পরিবর্তন করে সম্পূর্ণ নতুন সেট আপ দিয়ে পুনঃভোটগ্রহণ করা হচ্ছে। তিনটি কেন্দ্রে ৫৭ জন ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
জানা যায়, কেন্দ্র তিনটির দু’টি সংরক্ষিত ও দু’টি সাধারণ ওয়ার্ডের আওতায় হলেও ২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটের ব্যবধান বেশি থাকায় বর্তমান কাউন্সিলর মো. শমশের আলী মিন্টুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে সাধারণ ৩১ এবং সংরক্ষিত ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের পুনরায় ভোট গ্রহণ করা হবে।
পুনঃভোটগ্রহণে সাধারণ ৩১ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন মিঠু (ব্যাডমিন্টন র্যাকেট), শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (টিফিন ক্যারিয়ার), এসএম আসাদুজ্জামান রাসেল (ঝুড়ি), কাজী মো. ইউসুফ আলী মন্টু (মিষ্টি কুমড়া), জিএম আব্দুর রব সজল (ট্রাক্টর), মো. আলী আজম মোল্লা (রেডিও), মো. আসলাম হোসেন (করাত), মো. গোলাম মোস্তফা সজিব (ঠেলাগাড়ি), মো. জাহিদ (ঘুড়ি।

No comments