আত্মসমর্পণের পর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ ৪ জন কারাগারে
খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ ৪ জন নেতাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। খুলনা সদর থানার পুলিশের ওপরে হামলার অভিযোগের একটি মামলায় তারা রবিবার দুপুরে আদালতে আত্মসমর্পণের মাধ্যমে জামিন আবেদন করেন। খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ শুনানী শেষে তাদের ৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে আমীর এজাজসহ ৪ জনকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বিএনপি’র নেতা-কর্মীরা হলেন খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন ও বিএনপি কর্মী শেখ কামাল উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৮ ফেব্র“য়ারি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানীর দিনে খুলনা সদর থানা পুলিশের ওপর হামলা ও মারপিটের ঘটনায় একটি মামলা দায়ের হয় (নং-১২)। ওই মামলার আসামি এ চারজন নেতা।

No comments