কোটা বিলুপ্ত করলেও বেকারত্ব দূর হবে না : অধ্যাপক আমিনুল হক

অধ্যাপক ড. আমিনুল হক
অধ্যাপক ড. আমিনুল হক


বিপুল কর্মক্ষম জনশ‌ক্তি‌কে কা‌জে লা‌গি‌য়ে অর্থ‌নৈ‌তিকভা‌বে সমৃদ্ধশালী হওয়ার অপার সম্ভাবনার দাঁড়প্রা‌ন্তে বাংলা‌দেশ। কিন্তু এ জনসংখ্যার সুফল পাওয়ার অন্যতম শর্ত হ‌চ্ছে- শিক্ষা, স্বাস্থ্য, বি‌নি‌য়োগ এবং সুশাসন প্র‌তিষ্ঠা। এর সঙ্গে রাজ‌নৈ‌তিক স্থিতিশীলতার বিষয়টিও জ‌ড়িত। এ চার‌টি য‌দি একসঙ্গে কাজ না হয় তাহ‌লে অতিরিক্ত জন‌গোষ্ঠী কোনো সুফল ব‌য়ে আন‌বে না। তাই ডে‌মোগ্রা‌ফিক ডি‌ভি‌ডেন্ড‌কে কা‌জে লাগা‌তে শর্তগু‌লো পূরণ করতে হবে। তেম‌নি চলমান অর্থনী‌তির গ‌তি ধ‌রে রাখার জন্য ধারাবা‌হিক রাজনৈ‌তিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি। যেকোনো দে‌শে অর্থনী‌তির উন্ন‌য়নের অন্যতম পূর্বশর্ত ‘গুড গভর্নেন্স’ এবং এরসঙ্গে জ‌ড়িত রাজনী‌তিও।

সম্প্র‌তি বাংলাদেশের জন্য ডে‌মোগ্রা‌ফিক ডি‌ভি‌ডেন্টের (জনসংখ্যার বোনাসকাল) সুযোগ ও সম্ভাবনা নি‌য়ে একু‌শে টে‌লি‌ভিশন অনলাই‌ন মুখমু‌খি হ‌য় ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের পপু‌লেশন সাইন্স বিভা‌গের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের। তার কথায় উঠে আসে চলমান শিক্ষা পদ্ধতির সংস্কার, কোটা সংস্কার ইস্যু, চাকরিতে প্রবেশের বয়সসীমা, গ্রাজুয়েশন শেষেও তরুণ চাকরিপ্রার্থীদের চাকরি না পাওয়াসহ নানা বিষয়।

তিনি ব‌লেন, বর্ত‌মা‌নে বাংলা‌দে‌শে কর্মক্ষম লোক অনেক বে‌শি। প্র‌তি‌ বছর ২০ লাখ লোক কর্মক্ষম হ‌চ্ছে। স‌র্বোচ্চ ১০ লাখ লো‌কের কর্ম‌সংস্থান হচ্ছে। ১০ লাখ লো‌ক বেকার থেকেই যাচ্ছে। কোটা য‌দি উ‌ঠি‌য়ে দে‌ওয়াও হয় তবুও ১০ লাখ কর্ম‌হীন থে‌কে যা‌বে। কোটার সঙ্গে বেকার‌ত্বের কোনো সম্পর্ক নেই। কোটা পদ্ধ‌টি বা‌তিল কর‌লে বেকারত্ব দূর হবে না। কোটার ইতিবাচক নেতিবাচক দুটি দিকই আছে।

অনগ্রসর জন‌গোষ্ঠী‌কে এগিয়ে নি‌য়ে যাওয়ার জন্য এ পদ্ধ‌টির প্রবর্তন হ‌য়ে ছিল। এখন য‌দি জা‌তি ম‌নে ক‌রেন এখন আর এটার প্র‌য়োজন নেই তাহ‌লে, বা‌তিল করার আগে অবশ্যই আলাপ-আ‌লোচনার মাধ্য‌মে একটা যৌক্তিক মাত্রায় গি‌য়ে পৌঁছাতে হ‌বে। তারপর প‌রিবর্তন করা যে‌তে পা‌রে। তার আগে নয়। সাক্ষাৎকার‌ নি‌য়ে‌ছেন মোহাম্মদ রু‌বেল।

No comments

Powered by Blogger.