শেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে নিসচা’র নেতৃবৃন্দের শুভেচ্ছা

আ’লীগ মনোনীত সম্ভব্য খুলনা-২ আসনের জাতীয় সংসদ পদ প্রাথী শেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে গতকাল বেলা সাড়ে ১১টায় তার খুলনাস্থ বাসভবনে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা জেলা উপদেষ্টা এড. মোঃ সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহ্বায়ক এড. সরদার আনিছুর রহমান পপলু, নিসচা’র কেন্দ্রীয় সদস্য এস এম ইকবাল হোসেন বিপ্লব, শামসুদ্দিন আহমেদ সাম, মোঃ ইউছুপ আলী, জেলা নিসচা’র মোঃ হাসিবুল রহমান হাসিব, সহ-সভাপতি মোঃ সেলিম খান, সাংগঠনিক সম্পাদক এসএমএ রহিম, মহিলা সম্পাদক ইশরাত আরা হীরা, আনোয়ারা পারভীন আক্তার পরী, মোঃ রাকিব উদ্দিন ফারাজী, শিরিনা আক্তার, মোঃ সাবির খান প্রমুখ।

No comments

Powered by Blogger.