যেভাবে খুশকি, ব্রণ দূর করে তেজপাতা

লাইফস্টাইল

যেভাবে খুশকি, ব্রণ দূর করে তেজপাতা

4te

রান্নায় স্বাদ বাড়ানোর জন্য তেজপাতার জুড়ি মেলা ভার। শুধু রান্নায় নয়। তেজপাতায় রয়েছে স্বাস্থ্যজনিত বেশ কয়েকটি গুণ। যা জানলে অবাক হতে হয়। রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতাকে এড়ানো যায় না।


জেনে নিন, রূপচর্চার ক্ষেত্রে কী কী কাজে আসতে পারে তেজপাতা:

১। তেজপাতা পানিতে সিদ্ধ করুন। শ্যাম্পু করার পরে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এই পানি কন্ডিশনার হিসেবে কাজ করে।

২। দাঁতে হলুদ ছোপ থাকলেও তেজপাতার জুড়ি মেলা ভার। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা  মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন।

৩। এক বাটি পানি নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ফোটান। ১০ মিনিট ফুটিয়ে নিয়ে পানি ছেঁকে নিন। সেই পানি দিয়ে নিয়মিত মুখ ধুয়ে নিন। এতে মুখের ব্রণ দূর হয়।

৪। তেজপাতা বাটার সঙ্গে টক দইয়ের সঙ্গে পেস্ট দিয়ে হাতে বা ত্বকের রোদে ট্যান পড়া জায়গায় লাগিয়ে নিন। এতে কালো ছোপ দূর হবে সহজেই।


৫। শুকনো তেজপাতার গুড়োর সঙ্গে টক দই মেশান। মাথায় খুশকি থাকলে এই প্যাক নিয়মিত লাগান। তার পরে শ্যাম্পু করে নিন। মাথায় খুশকি কমে এতে।

No comments

Powered by Blogger.