যাত্রানুষ্ঠানের অনুমোদনের দাবি

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন বিগত কয়েক বছর যাবত সংশ্লিষ্ট প্রশাসন যাত্রানুষ্ঠানের অনুমোদন না দেয়ায় যাত্রা শিল্পী, সংগঠক ও কলাকুশলীরা কর্মহীন থাকায় তাদের জীবিকার পথ রুদ্ধ হয়ে গেছে। ফলে এ শিল্পের সাথে জড়িত হাজার হাজার মানুষ আজ বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। বিবৃতিদাতারা যাত্রা অনুষ্ঠানের অনুমোদন দাবি করেছেন। 
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এড. মেহেদী ইনছার, সাধারণ সম্পাদক পবিত্র সাহা, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ-সভাপতি জলিল হোসেন বাবু, সহ-সভাপতি কাজি সোবহান, যুগ্ম-সম্পাদক সমীর কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক এম এ লতিফ, কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার ব্যানাজী, সহ-সাধারণ সম্পাদক আয়নাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত শেখর কবিরাজ, সাংস্কৃতিক সম্পাদক আঃ কুদ্দুস. প্রচার সম্পাদক মিল্টন চক্রবর্তী, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন, মহিলা সম্পাদক তৃপ্তি রায়সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

No comments

Powered by Blogger.