নিউ মার্কেটসহ আশপাশ এলাকায় কেডিএ’র অবৈধ উচ্ছেদ অভিযান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র উদ্যোগে গতকাল নিউ মার্কেটসহ আশপাশ এলাকায় অবৈধ স্থাপন উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম চলে। ফলে ওই এলাকায় এখন অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন কেডিএ’র সচিব লস্কর তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুর আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামিম জেহাদ, সিনিয়র বৈষয়িক আফিসার মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
কেডিএ কর্মকর্তারা জানান, নগরীর নিউ মার্কেট এলাকায় সম্প্রতি অবৈধ দখলদারদের সংখ্যা বেড়েছে। ফলে সড়কসহ আশপাশ সরু হয়ে পড়েছে। জনসাধারনের চলাচলে ভোগান্তি বাড়ছে। তাই জনসাধারনের ভোগান্তি লাঘবে গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে ব্যবসায়ীসহ স্থায়ী বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

No comments

Powered by Blogger.