যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে শহিদ হাদিস পার্কে যুব সমাবেশ রবিবার

যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে নগর যুবলীগের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর বিকেল ৩টায় নগরীর শহিদ হাদিস পার্কে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। সম্মানিত অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, নগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল। যুব সমাবেশে সভাপতিত্ব করবেন নগর যুবলীগের আহ্বায়ক এড. সরদার আনিছুর রহমান পপলু। পরিচালনা করবেন নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান সাগর ও হাফেজ মোঃ শামীম।

No comments