সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতাসহ অাহত ৩, আটক ৩

সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতাসহ অাহত ৩, আটক ৩
সাতক্ষীরার আশাশুনিতে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজন অাহত হয়েছে। তাদের অবস্থা অাশংকাজনক। এ ঘটনায় স্থানীয় জনতা ৩ আক্রমণকারীকে আটক করেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, মাষ্টার পলাশের নেতৃত্বে ১০/১২টি মোটরসাইকেলযোগে সন্ত্রাসী স্টাইলে দৃর্বৃত্তরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বালিয়াপুর গ্রামের রেজাউল করিমের খোঁজে যায়। বিকাল সাড়ে ৪ টার দিকে তাকে পেয়ে সশস্ত্র হামলা করলে সে রাস্তার পাশে ঘেরের মধ্যে পড়ে যায়। এরপর তারা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোস্তাহিদুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় মোস্তাহিদ বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। এরপর তারা শ্রীউলা ইউনিয়ন পরিষদে গিয়ে হামলা চালায় এবং চেয়ারম্যানকে উদ্দেশ্য করে হুংকার দিতে থাকে। এক পর্যায়ে পরিষদে থাকা চেয়ারম্যানকে লক্ষ্য করে চায়নিজ কুড়াল দিয়ে আক্রমণ করলে বুড়াখারাটি গ্রামের গফুর গাজীর পুত্র শফিকুল ইসলামের গায় লাগলে রক্তাক্ত জখম হয়। 
স্থানীয় লোকজন জানতে পেরে চেয়ারম্যানকে রক্ষায় এগিয়ে গেলে হামলাকারিরা পালিয়ে গেলেও মাষ্টার পলাশ, জাহাঙ্গীর ও অন্য একজন পাশের দোকানে গিয়ে দরজা আটকে লুকিয়ে থাকে। এলাকাবাসী তাদেরকে আটকে রাখে পুলিশে খবর দেয়। 
অাশাশুনি থানার এসআই স্বরজিত কুমার ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করেন।

No comments

Powered by Blogger.