নগরীতে বিএনপি’র ৪ নেতা-কর্মী গ্রেফতার : নিন্দা ও মুক্তির দাবি

নগরী জুড়ে চলছে পুলিশের গণগ্রেফতার অভিযান। নতুন এ গ্রেফতারে শিকার হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো ৪ নেতা-কর্মী। গ্রেফতারকৃতরা হলেন বিএনপি নেতা শাজাহান বাদশা, ছাত্রদল নেতা রাজিব হোসেন, মুকুল হোসেন এবং আব্দুল কুদ্দুস। এছাড়া পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত থাকায় বিরোধী মতাদর্শের নেতা-কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কর্মীদেরকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে চরম অসৎব্যবহার এবং গালিগালাজ করছে পুলিশ। 
নগর বিএনপি’র নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা, সকল গায়েবী মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এক বিবৃতিতে তারা এ দাবি জানিয়ে বলেন, ভীতিমুক্ত ও সুষ্ঠু পরিবেশ ছাড়া দেশে কোন নির্বাচন হতে পারেনা। 
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।

No comments

Powered by Blogger.