ড্রোন দিয়ে ভিডিও ধারণ করায় ৩ যুবক ধরা

ফাইল ছবি
নারায়ণগঞ্জের শহরে ড্রোন দিয়ে ভিডিও করার সময় তিন যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় রিমোটসহ একটি ড্রোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া ডাকবাংলার সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটক আহসান হাবীব নিলয় (১৮) মাসদাইর এলাকার হাবিবুল্লার ছেলে, জিহাদ চৌধুরী উত্তর চাষাঢ়া মাসদাইর এলাকার কবির চৌধুরীর ছেলে ও গোলাম মতুর্জা আমলাপাড়া এলাকার গোলাম ফারুকের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে চাষাঢ়া ও আশপাশ এলাকায় ড্রোন দিয়ে ভিডিও করার সময় আহসান হাবীব নিলয়, জিহাদ চৌধুরী ও গোলাম মর্তুজা নামে তিন যুবককে পুলিশের গোয়েন্দা সংস্থা এনএসআই’র এক অফিসার আটক করেন। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। তাদেরকে জিজ্ঞাবাদ করা হচ্ছে। তবে কেন তারা ড্রোন দিয়ে ভিডিও করেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি এসআই আরিফুর।

No comments

Powered by Blogger.