নগরীতে মাদক মামলায় রাজুর ১০ বছর সশ্রম কারাদণ্ড
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলায় ১২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার মোঃ রাজু আহম্মেদ (৩২) কে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাজু আহম্মেদ নগরীর ৮১, পশ্চিম বানিয়াখামার ক্লাবের মোড়স্থ কুদ্দুসের বাড়ির ভাড়াটিয়া মোঃ ফেরদৌস আহম্মেদের ছেলে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি রাজু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মোঃ হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, এ বছরের ১১ মার্চ রাত পৌনে ২টার দিকে নগরীর পশ্চিম বানিয়াখামার ক্লাবের মোড়ে অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কুদ্দুসের বাড়ির ভাড়াটিয়া ঘরে তল্লাশি চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবি’র এসআই মোঃ আহসান কবির বাদী হয়ে রাজুর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৪। এ বছরের ১১ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক আশরাফুল আলম আদালতে রাজুকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. বীরেন্দ্র নাথ সাহা ও এপিপি এড. মোঃ কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামিপক্ষে ছিলেন এড. এস এম মুজিবর রহমান।

No comments