জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা ও নগর শাখার আয়োজনে গতকাল বিকেলে শহিদ হাদিস পার্কে সমাবেশ ও সমাবেশ পরবর্তী এক বর্নাঢ্য র‌্যালি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। 
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি শেখ গোলাম মোর্তুজা। পরিচালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক স ম রেজাইল করিম।  প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদ সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন। 
বক্তৃতা করেন জাসদ নেতা আরিফুজ্জামান মন্টু, আব্দুল খালেক মুন্সি, রুনা লায়লা, রেহেনা আক্তার, শেখ মোসারেফ হোসেন আকবর আলী শেখ, মহত শেখ, জাকির শেখ, চাঁন মিয়া, রাসেদুল হাসান বাবলু, কবির হোসেন হাওলাদার, বাচ্চু মিয়া, ইকবাল, পরিতোষ,  সুমন শেখ, তাজরিয়ান।  
এদিকে নগর জাসদের আয়োজনে বেলা সাড়ে ১১টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা কেক কাটা এবং নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ ফ ম মহসীন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদ সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আবু সিনা, ইবনে ওয়াহিদ মিকি প্রমুখ।

No comments

Powered by Blogger.