নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন করে যাচ্ছে প্রাণিসম্পদ বিভাগ : মৎস্য মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদনে প্রাণিসম্পদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। প্রাণিসম্পদের উন্নয়নে প্রায় চার হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বুধবার সকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় প্রাণিসম্পদ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ এবং বিভাগীয় উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদারসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ার বিভিন্ন অনুষ্ঠান : উপজেলা ১৪টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ১৪ জন মৎস্য চাষি ও লিফদের মাঝে ১৪টি ট্যাব এবং জাতীয় যুব দিবস উপলক্ষে ৫৩ জন যুব ও যুব মহিলাদের মাঝে আট লাখ পাঁচ হাজার টাকার ঋণের চেক ও ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়। বুধবার বিকেলে ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরি ও বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। উপজেলা মৎস্য বিভাগ এর আয়োজন করে।
এর আগে তিনি উপজেলা চত্বরে সাতশ’ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুপুরে মন্ত্রী ডুমুরিয়া প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

No comments