নগরীতে ধর্ষণ প্রচেষ্টা মামলার আসামি মামুন জেল-হাজতে

লবণচরা থানাধীন জিরোপয়েন্ট মদিনাবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ প্রচেষ্টা মামলার আসামি মোঃ আব্দুল্লাহ আল মামুন (২০ কে জেল-হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত বুধবার মহানগর হাকিম মোঃ শাহীদুল ইসলাম এ আদেশ প্রদান করেন। মামুন জিরোপয়েন্ট হরিণটানা থানার বিপরীতে কাদেরের বাড়ির ভাড়াটিয়া। সে ডুমুরিয়া থানার সেনপাড়া মোড়ল বাড়ির মোঃ সাহাব উদ্দিনের ছেলে। 
মামলার বিবরণে জানা যায়, লবণচরা থানাধীন জিরোপয়েন্ট মদিনাবাদ এলাকায় ১৫ বছরের ওই কিশোরীর বাড়ির পাশেই বসবাস করতো মামুন। প্রতিবেশী হওয়ায় এক বছর যাবত মামুন বিয়ের প্রলোভনে কিশোরীদের বাসায় আসা-যাওয়া করত। গত ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কিশোরীকে একা পেয়ে মামুন ধর্ষণের চেষ্টা করে। তার ডাক চিৎকারে মামুন পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে লবণচরা থানায় ধর্ষণ প্রচেষ্টা মামলা দায়ের করে।

No comments

Powered by Blogger.