পাইকগাছায় ১৮৭ মোল্লাহাটে ৬৮ ও শ্যামনগরে ২৪৪ জন অনুপস্থিত

জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার পাইকগাছায় ১৮৭ জন ও মোল্লাহাটে ৬৮ জন অনুপস্থিত ছিল। 
জানা গেছে, পাইকগাছায় ১৩টি কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রে মোট ৪ হাজার ২শ’ ৬৬ পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১শ’ ৮৭ পরীক্ষার্থী। এর মধ্যে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩, কপিলমুনি সহচরী বিদ্যমন্দির কেন্দ্রে ৩, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬, রাড়–লী আর, কে,বি,কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪, গড়ইখালী শহিদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজ ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট কেন্দ্রে ১২, চাঁদখালী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩, পাইকগাছা আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫৪, হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৩৫, কে ডি সাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ৮ ও পিটিডি সুন্দরবন টেকনিক্যাল ভোকেশনাল কেন্দ্রে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না জানিয়েছেন। 
এদিকে মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় জেএসসি কেন্দ্রের অধীনে মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন অনুপস্থিত ছিলো। এছাড়া চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন ও কাহালপুর আলিয়া মাদ্রাসা জেডেসি কেন্দ্রে ২৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন অনুপস্থিত ছিল। তবে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর : উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রথম দিনে শ্যামনগরের ৫টি কেন্দ্রে পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ২৪৪ জন। এর মধ্যে নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৮ জন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪ জন, শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম সিঃ মাদ্রাসায় ৯৩ জন, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া সিঃ মাদ্রাসায় ৫৬ জন, ভোকেশনালে ১০ জন।

No comments

Powered by Blogger.