ঐক্যফ্রন্টে কাদের সিদ্দিকী নতুন মাত্রা যোগ করতে পারবে না

ঐক্যফ্রন্টে বঙ্গবীর কাদের সিদ্দিকী নতুন মাত্রা যোগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সোমবার বিকেলে টাঙ্গাইলের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ছরোয়ার আলম খান আবুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মধুপুর নাগরিক কমিটি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ড. রাজ্জাক বলেন, যারা ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন তারা পথহারা পাখি, এটা আমাদের কাছে ভাবনার কোনো বিষয় না।
মধুপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খন্দকার শফি উদ্দিন মনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রেডিও এবং টেলিভিশন চ্যানেলের ক্লোজ-আপ ওয়ান সেরা তারকা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

No comments

Powered by Blogger.