ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা
নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার পোটলা তরফদারের ছেলে। রাতে ওষুধ আনার উদ্দেশে বাসা থেকে বের হন শফিকুল। পরে অনেক খোঁজাখুঁজির পর জানা যায়, তিনি গুরুতর আহতবস্থায় তেঁতুলতলা এলাকায় রাস্তার পাশে পড়ে আছেন। পুলিশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুরের উদ্দেশে নেয়া হয়।
পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

No comments