বেনাপোল সীমান্তে ৫০ লাখ টাকা মূল্যের একটি সোনার বার উদ্ধার

বেনাপোলের খলশি সীমান্তে ১ কেজি ওজনের একটি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় খলশি স্কুলের পাশে একটি ধান ক্ষেত থেকে এটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার।
তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে জানা যায় বেনাপোলের খলশি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে পাচারকারী দল। এ সময় পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান তার অন্য সদস্যদের নিয়ে খলশি স্কুলের পাশের একটি ধান ক্ষেতে গোপনে অবস্থান নেয়। ওই পাচারকারীরা সোনার বারটি নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া করে বিজিবি। এ সময় পাচারকারীরা সোনার বারটি ফেলে পালিয়ে যায়। এ সময় ১ কেজি ওজনের ১টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

No comments

Powered by Blogger.