২৬নং ওয়ার্ড আ’লীগের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে আ’লীগ ঘোষিত নৌকার প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েলে পক্ষে নির্বাচনী কর্মকান্ড শুরু করার লক্ষে নির্বাহী কমিটির সভা করেছে ২৬নং ওয়ার্ড আ’লীগ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে পশ্চিম বানিয়াখামার হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। শেখ মোঃ রুহুল আমিনের পরিচালনায় নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আ’লীগের সহ-সভাপতি শেখ হায়দার আলী। প্রধান বক্তা ছিলেন নগর আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ। বিশেষ অতিথি ছিলেন নগর কৃষক লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, শেখ খলিলুর রহমান, অধ্যাপক আলী আকবর, মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোঃ জাকারিয়া, শেখ ইউনুচ আলী, মোজাফ্ফর হোসেন, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, মোঃ শাহাদাৎ হোসেন মুন্সি, মোঃ রবিউল ইসলাম বাবু, জয়নাল আবেদীন তিলু, রমিজুল হক, মোঃ নুর ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল মান্নান খোকন শরীফ, সরদার ইউসুফ আলী, কামরুল হাসান কল্লোল, আব্দুর রাজ্জাক হাওলাদার, কাজী হেলাল উদ্দিন, শামসুল হুদা, মোঃ সোলেমান মোল্লা, মোঃ লোকমান হোসেন, মাসুদ রানা, মাসুম মোল্লা, সাবির খান, মঞ্জুয়ারা লাভলী, আবু সালাম, আব্দুল গফ্ফার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

No comments

Powered by Blogger.