বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধন
বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার সকাল ১০টায় সিসি টিভি ক্যামেরা স্থাপন ও উক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের ২২টি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হেসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মমিন, প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান, ম্যানেজিং কমিটির সদস্য শেখ হাসান ইফতেখার চালু, অভিভাবক সদস্য কাজী মোসাদ্দেক হোসেন, মোঃ আমজাদ হোসেন, শেখ আলী হায়দার, শেখ আবু সাইদ, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, শিক্ষক প্রতিনিধি এম এ ওহাব বুলবুল, আশিষ কুমার দাশ, নুরুন্নাহার বেগম, উম্মে সাহার, সরস্বতি রানী ভাদুড়ি, মোঃ রুবায়েত হোসেন, মোঃ রফিকুল ইসলাম, খাদিজা রহমান, স্বপ্না পারভীন, আফরোজা খানম, মরিয়ম খাতুন, আফ্রিনা সুলতানা, আশেক বিল্ল¬াহ প্রমুখ।


No comments