যশোরের এক গৃহবধূকে হত্যার অভিযোগ
যশোরে ফেরদৌসী বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনা ওই এলাকায় রহস্য সৃষ্টি করেছে। গৃহবধূর পিত্রালয় দাবি করেছে স্বামীর পরিবার তাকে হত্যা করে বাড়ির কাছে একটি গাছের নীচে ফেলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, বিগত ১০/১১ বছর পূর্বে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলাটুপী গ্রামের মতলেব হোসেনের মেয়ে ফেরদৌসী বেগমের সাথে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের মোজাহার আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে মোজাহার আলী ও তার পরিবারের সদস্যরা ফেরদৌসীকে নির্যাতন করতো। গত শুক্রবার রাতের যে কোন সময় ফেরদৌসীকে বাড়ির অদূরে বাঁশ বাগানের মধ্যে শিমুল গাছের নীচে গ্রামবাসী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে গতকাল শনিবার সকালে ফেরদৌসীর লাশ স্বামীর পরিবারের লোকজন দেখে বাড়িতে নিয়ে আসে। ফেরদৌসী বেগমের ভাই মনিরুল ইসলাম জানান, স্বামী মোজাহার আলী নির্যাতনের এক পর্যায়ে হত্যা করে লাশ বাড়ির অদূরে বাগানের মধ্যে ফেলে দেয়। পুলিশ জানায়, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠ নো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে বলা যাবে গৃহবধূর মৃত্যুর রহস্য। কোতোয়ালি মডেল থানায় প্রাথমিকভাবে এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে।

No comments