যশোরে শহরে ইজিবাইক চালককে ছুরিকাঘাত
যশোরে রুবেল মন্ডল নামে এক ইজিবাইক চালককে ছুরি মেরে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় শহরের মুজিব সড়কের জাগরণী চক্রের পেছনে তিনি হামলার শিকার হন।
শহরের রেলগেটে পশ্চিমপাড়ার শহিদ মন্ডলের ছেলে আহত রুবেল জানান, একই এলাকার রমজান, সুমন, তুহিন, পলাশ ও সাগরের সঙ্গে তার পূর্ব শত্র“তা ছিল। সন্ধ্যায় তিনি জাগরণী চক্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই দুর্বৃত্তরা তার দুই পায়ে ছুরি মেরে পালিয়ে যায়।তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ওলি আহম্মেদ বলেন, আহত রুবেলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অপরাধীকে আটক করা হবে।

No comments