ওয়ার্ড বিএনপির কর্মী সভায় মেয়র প্রার্থী মঞ্জু

নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে
জনগণকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশনেত্রীর মুক্তির আন্দোলন চূড়ান্ত পর্বে পৌঁছে দিতে বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে। আসন্ন এই নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়র এবং ওয়ার্ডে ওয়ার্ডে মনোনীত কাউন্সিলর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। আর সেজন্য বিএনপির নেতাকর্মীদেরকে সাধারণ জনগণকে সাথে নিয়ে বৃহত্তর এবং ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
কেসিসি নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নগরীর মানিকতলাস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বেলায়েত হোসেন। আবুল কালাম শিকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৌলতপুর থানা বিএনপি সভাপতি শেখ মোশারফ হোসেন, খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, এ্যাড. বজলুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মুর্শিদ কামাল, শাহজী কামাল টিপু, শাহজাহান খান, মোঃ মহিউদ্দিন, শাহিন হোসেন, জাহাঙ্গীর হোসেন, কাজী নেহিবুল হাসান নেহিম, নাজিরুল ইসলাম, মাইনুল ইসলাম, আল মামুন, শামীম আহমেদ, মাহবুবুর রহমান, মাসুদ পারভেজ, হেমায়েত শরীফ, আতাহার তালুকদার, সিদ্দিকুর রহমান, কওসার বাবু প্রমুখ।
॥ ওয়াকার্স ফোরামের সাথে মঞ্জুর মতবিনিময় ॥
স্বাস্থ্য সচেতন মানুষের সংগঠন ওয়াকার্স ফোরামের সদস্যদের সাথে আসন্ন কেসিসি নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেছেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি নগরবাসীর রায়ে মেয়র নির্বাচিত হলে তিনি পার্ক-ফুটপাথ দখলমুক্ত করবেন এবং রিভার সাইড ওয়াকওয়ে নির্মাণ করবেন বলে আশ্বাস দেন। যাতে স্বাস্থ্য সমস্যায় উদ্বিগ্ন মানুষ সকাল-সন্ধ্যায় হাঁটতে ও ব্যায়াম করতে পারে। শুক্রবার সকাল ৭টায় নগরীর ক্লাব পাড়ায় অবস্থিত মোহামেডান স্পোর্টিং ক্লাবে হারুনর রশিদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমগীর কবির আলমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, মোল্লা আবুল কাশেম, মোঃ শাহজালাল বাবলু, এস এম ফেরদৌস হোসেন, মশিউর রহমান, এ্যাড. আব্দুস সবুর, কামাল হোসেন, সৈয়দ মোহাম্মদ মোস্তফা, মহিবুজ্জামান কচি, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, মোস্তফা ফারুক, জাহাঙ্গীর হোসেন, মনিরা খাতুন, নাসিমা বেগম, খোদেজা বেগম প্রমুখ।-খবরঃ বিজ্ঞপ্তির।

No comments