খালেকের বিরুদ্ধে ফের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মঞ্জু’র

খালেকের বিরুদ্ধে ফের আচরণবিধি  লঙ্ঘনের অভিযোগ মঞ্জু’র 

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে ফের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগর বিএনপি’র সভাপতি ও দল মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত অভিযোগ রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলীর কাছে দেয়া হয়।   
অভিযোগে বলা হয়েছে, মে দিবস পালনের নামে ২১নং ওয়ার্ডের এরশাদ আলী স্কুলের মাঠে স্টেজ বানিয়ে তালুকদার আব্দুল খালেক ও নৌকা প্রতীকের রঙিন ব্যানার ও প্লাকার্ডসহ লোকজন জমায়েত করা হচ্ছে। রঙিন এসব প্লাকার্ড ও প্রতীক বহন করা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। 
এ বিষয়ে রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী বলেন, অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ স্থলে যান। তবে সেখানে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে দেখা যায়নি। মে দিবস উপলক্ষে একটি সমাবেশ চলছিল। বিষয়টি পর্যবেক্ষণের পর সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে, আচরণ বিধি লঙ্ঘন হবে এমন কোন  সমাবেশ করা যাবে না। 

No comments

Powered by Blogger.