সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার প্রত্যাশিত ফলাফল আনতে হবে
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ছাত্রলীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের যেমন আছে ইতিহাস তেমনি আছে ঐতিহ্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এবং পরবর্তীতে স্বৈরাচারসহ বিভিন্ন গণআন্দোলনে ছাত্রলীলের ভূমিকাই ছিলো সর্বাগ্রে। ৭০-এর সাধারণ নির্বাচনে ছাত্রলীগের ভূমিকার কারনেই আ’লীগের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জিত হয়েছিলো। সকল নির্বাচনেই ছাত্রলীগ তাদের ভূমিকা রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাঙালি জাতীয়তা, গণতন্ত্র রক্ষা করেছে। তিনি আরো বলেন, আজ ছাত্রলীগসহ আমাদের সকলের সামনে সেই কঠিন সময় এসেছে। এ সময়ে অতীতের মত শক্তহাতে ঐক্যবদ্ধ হয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীককে বিজয়ী করে আনতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। ফলে সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার নির্দেশিত নৌকা প্রতীককে বিজয়ী করে আনতে হবে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় নগর ছাত্রলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের নগর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভ্রাতুষ্পুত্র ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন আ’লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এড. মোঃ সাইফুল ইসলাম, শফিকুর রহমান পলাশ।
জেলা কলেজ শিক্ষক সমিতি : আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সাথে খুলনা জেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)-এর মতবিনিয় শনিবার বিকেল ৪টায় বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ দেলওয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ বুলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন অধ্যাপক আলমগীর কবির, অধ্যক্ষ ফ ম সালাম, অধ্যাপক ড. সাঈদুর রহমান, অধ্যাপক, আসিফ ইকবাল, অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ নাদিরা পারভীন, অধ্যাপক শিকদার অহিদুজ্জামান লেবু, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ সোমেন মন্ডল, অধ্যাপক পারভীন সুলতানা, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক সুবীর রায়, অধ্যপক উল্লাসিনী সরকার, অধ্যাপক আবুল খায়ের, উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী, অধ্যাপক এম. এম. ইমরান হোসেন, অধ্যক্ষ মনির উদ্দিন বিশ্বাস, অধ্যাপক নূরুল ইসলাম খান প্রমুখ। সভায় বাকশিস-এর একটি ১০ সদস্য বিশিষ্ট নির্বাচনী প্রচার কমিটি গঠন করা হয়। কমিটি আহবায়ক অধ্যক্ষ দেলওয়ারা বেগম ও সদস্য সচিব অধ্যাপক আবুল কালাম আজাদ বুুলু।
শ্রমিক লীগ : কেসিসি নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বিএম জাফরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সদর থানা আ’লীগের সভাপতি এড. সাইফুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ নিজামুল হক বাবলু, মুন্সি সেলিম আহমেদ, ফরিদ আহমেদ, এসএম আসাদুজ্জামান আসাদ, তপন কুমার বিশ্বাস, আকবর আলী, শেখ আলমগীর, শাহিন আহমেদ, শেখ মোঃ মারুফ, ফারুক হাওলাদার, নজরুল শিকদার, আলমগীর হোসেন, কামরুল গাজী, কিংকর সাহা, মনিরা সুলতানা, ফাতেমা বিপ্লবী প্রমুখ।
এর আগে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকালে দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ, ২২নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় করেন।



No comments