আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা কাল
সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ইউনাইটেড ক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হবে। কমিটির সদস্য হিসেবে মহানগর, জেলা আ’লীগ নেতৃবৃন্দ, ১৪ দলের মহানগর ও জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, থানা ও উপজেলা আ’লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, মহানগর ও জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক/আহবায়ক ও যুগ্ম-আহবায়ককে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হারুনুর রশিদ, প্রধান সমন্বয়ক এস এম কামাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজি আমিনুল হক, যুগ্ম-আহবায়ক এমডিএ বাবুল রানা ও মোঃ আশরাফুল ইসলাম।


No comments