তিন দিনের সমবায় পণ্য প্রদর্শনী মেলা সমাপ্ত

বিভাগীয় সমবায় কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সমবায় পণ্য প্রদর্শনী মেলার শেষ দিন গতকাল রবিবার বিকেলে শিববাড়িস্থ জিয়া পাবলিক হলের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে এক  মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার ফারহানা আফরোজ এবং পরিচালনা করেন মেট্রোপলিটন থানা সমবায় অফিসার এস এম আনিছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোঃ খায়রুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়ার সমবায় অফিসার এস এম সেলিম আখতার, বিভাগীয় সমবায় অফিসের পরিদর্শক মোঃ সাজ্জাত হোসেন, জেলা পরিদর্শক মোঃ আব্দুস সালাম, সমবায় ব্যাংক খুলনার চেয়ারম্যান হারুন অর রশিদ,  সমবায় সহকারী অফিসার নিহার রঞ্জন নন্দী, জেলা সমবায় ইউনিয়নের সেক্রেটারী হেমায়েত হোসেন, এড. শেখ নাজমুল, আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, সিদ্দিকুর রহমান, সৈয়দ মনিরুল ইসলাম, মাহমুদা সুলতানা বকুল, নাসিমা বেগম, নাজমা খাতুন, মমতাজ বেগম, প্রদীপ সরকার, শেখ আব্দুস শুকুর, কামরুজ্জামান বিল্লাল, মোঃ রিপন সরদার, অহিদুল শিকদার, মিণ্টু দাস, মোঃ আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। 

No comments

Powered by Blogger.