নগরীতে পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী ও মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সোয়া ১০টায় এ অঞ্চলের স্ব স্ব শিল্পাঞ্চলে শ্রমিকরা লাল পতাকা হাতে মিছিল বের করে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের ডাকে এ মিছিল বের করা হয়। কর্মসূচিতে পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং শ্রমিকরা অংশ নেয়।
খালিশপুরে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর জুট মিল, দিঘলিয়ার স্টার জুট মিলের শ্রমিকরা পিপলস্ মোড়ে সমবেত হয়। সেখান থেকে মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে স্ব-স্ব মিল গেটে এসে শেষ হয়। অন্যদিকে আটরা শিল্প এলাকার ইস্টার্ণ, আলিম জুট মিল এবং নওয়াপাড়ার কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা লাল পতাকা হাতে নিয়ে মিছিল বের করে।
বিক্ষুব্ধ শ্রমিকরা মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া মুজরী প্রদান, বদলী শ্রমিক স্থায়ীকরণ, খালিশপুর ও দৌলতপুর জুট মিলে মজুরী বৈষম্য দূর ও বিজেএমসির অন্যান্য মিলের ন্যায় সুযোগ সুবিধা প্রদান করার দাবি জানান।

No comments