বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনায় যুবদলের ৫ থানা কমিটি গঠন
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু’র ধানের শীষ প্রতীকের কাজ করার লক্ষে নগর যুবদলের পাঁচ থানা ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নগর যুবদলের সাংগঠনিক সভায় থানা ভিত্তিক এসব কমিটি গঠন করা হয়। সভায় নগর শাখার সভাপতি মাহাবুব হাসান পিয়ারু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সভাপতি ও মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
সভায় মেয়র প্রার্থী সকল ভেদাভেদ ভুলে যুবদলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে একযোগে নির্বাচনী কাজ করার জন্য আহ্বান জানান। তিনি একই সাথে ৩১টি ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত মহিলা আসনের মহিলা প্রার্থীদের পক্ষে কাজ করারও আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়।
সভায় পাঁচ থানার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটি হচ্ছে খানজাহান আলী থানা কমিটির প্রধান সমন্বয়ক মোল্লা সোলায়মান, আহ্বায়ক আল মামুন জুয়েল, সদস্য সচিব শাহাদাৎ হোসেন সাজু। দৌলতপুর থানা কমিটির প্রধান সমন্বয়ক কাজী নেহিবুল হাসান নেহিম, আহ্বায়ক মোল্লা সোহেল, সদস্য সচিব এম এম জসিম। খালিশপুর থানা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ জাহিদুল হোসেন জাহিদ, আহ্বায়ক মেহেদী মাসুদ সেন্টু, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সান্টু। সোনাডাঙ্গা থানা কমিটির প্রধান সমন্বয়ক জাকির ইকবাল বাপ্পী, আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সদস্য সচিব মোঃ সুলতান মাহমুদ সুমন। সদর থানা কমিটির প্রধান সমন্বয়ক জিএম রফিকুল হাসান, আহ্বায়ক নাজমুল হাসান নাসিম ও সদস্য সচিব হারুন অর রশিদ মাসুম।
সভায় কাজী নেহিবুল হাসান নেহিমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, জিএম রফিকুল হাসান, সৈয়দ মেহেদী মাসুদ সেন্টু, ইফতেখার বিশ্বাস, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জাকির ইকবাল বাপ্পি, মোঃ জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান কামু, শেখ ফজলে বারী লিপন, মোঃ সাইফুল ইসলাম সান্টু, নাজমুল হাসান নাসিম, মোঃ সেলিম হোসেন, মাহবুব হোসেন বাবুল, শান্ত হাসান, মাহমুদ হাসান বিপ্লব, শেখ নুর ইসলাম নুর, মোঃ শাহীন উদ্দিন, আমিনুল ইসলাম মিঠু, মোঃ সামসুজ্জোহা ডিয়ার, মোঃ মনিরুজ্জামান মনির, গোলামুর নবী ডালু, মোঃ জাকির মুন্সী, সুলতান মাহমুদ সুমন, মিজানুর রহমান বাবু, শামীম আজাদ খান মিলু, মোঃ জাকির হোসেন প্রমুখ।

No comments