খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি বিএনপি’র

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তর দাতে রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিঅনুষ্ঠত হয়। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে হোসেন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মধ্য বাড্ডায় গিয়ে শেষ হয়।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি’র চেয়ারপারসনদেশনেত্রী খালেদা জিয়াকে রাজনৈপ্রতিকারাদণ্ড দেওয়া হয়েছে। তিগুরুতর অসুস্থ। তাকে সুদেওয়া হচ্ছে না। আমরা দেশনেত্রীর মুক্ত দিয়ে ইউনাইটেড হাসপাতালে চিকরার সুযোগ দেওয়ার দাকর।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আটদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আটদিনের মধ্যে একদিন বিএনপি কেন্দ্রীয়ভাবে ও বাকি সাতদিন দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল (আজ) ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন, ২৬ এপ্রিল সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ২৭ এপ্রিল শুক্রবার বাদজুমা খালেদা জিয়ার মুক্তি ও রোগ নিরাময়ের জন্য মিলাদ মাহফিল, ২৮ এপ্রিল সারাদেশে যুবদলের বিক্ষোভ মিছিল, ২৯ এপ্রিল সারাদেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের করবে।
এছাড়া ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.