তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
গাইবান্ধা, ময়মনসিংহ ও গাজিপুরে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোর থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা : গতকাল ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ায় বকচর নামক এলাকায় নৈশকোচের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৪ জন।
ময়মনসিংহ : গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলার ভালুকায় প্রাইভেটকার-কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা- ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সিরাজগঞ্জ : গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা আরও তিন যাত্রী।

No comments