
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সোনাডাঙ্গা থানা আ’লীগের আলোচনা সভা দলের থানা সিনিয়র সহ-সভাপতি শাহজাহান পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ও বক্তৃতা করেন ১৮নং ওয়ার্ড আ’লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী টি এম আরিফ, জান্নাতুল ফেরদৌস পিকুল, রাজ্জাক হোসেন, আব্দুল কাইয়ুম গোরা, মোঃ জসিম উদ্দিন, নুরজাহান রুমি, শরীফ এনামুল কবির, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পী, কামরুজ্জামান, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, মেহেজাবীন খান, আইয়ুব আলী, তোতা মিয়া ব্যাপারি, এড. শেখ শামিম আহম্মেদ পলাশ, এড. সোহেল পারভেজ, খান হুমায়ুন কবীর, শিপন চৌধুরী, কাজী রাকিবুল হক পলাশ, মঈনউদ্দিন খাজা, নাসরিন আক্তার, মাহাবুব মম, কবির পাঠান, আসাদুজ্জামান মিলটন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মামুন উকিল, আনছার আলী ফকির, আসাদুজ্জামান মুন্না, আলাউদ্দিন, আইরিন রায়হান চৌধুরী, এড. রেহেনা চৌধুরী, ফাতেমা বেগম রিতা, এড. নাজিয়া আহম্মেদ বর্ণা, শেখ রেজাউল করিম রেজা, শেখ জাহিদ খোকন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে কেসিসি মেয়র/কাউন্সিলর প্রার্থীদের সার্বিক সহযোগিতার জন্য সোনাডাঙ্গা থানা আ’লীগের ৮১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসকে আহ্বায়ক ও তসলিম আহম্মেদ আশাকে সদস্য সচিব করা হয়েছে।
No comments