আ’লীগ মনোনীত মেয়রের পক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ
আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে নির্বাচিত করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন শ্রমিক লীগ নগর শাখার উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন সোহেল। বক্তৃতা করেন শরিফ আহমেদ মোল্লা, আলাউদ্দিন খোকন, হিরা মিয়া, গফুর গাজী, এম পিন্টু, মঈন শেখ, লিটন শেখ, মিলন মোল্লা, শাহ আলম মিনা, মনিরুল ইসলাম, মজিবর শেখ, নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধের দাবি জানান।
আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড : মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তালুকদারের পক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সমিতির চেয়ারম্যান শাহীনুল আলমের সভাপতিত্বে ও মহাসচিব ইদ্রিস আলী খানের পরিচালনায় বক্তৃতা করেন সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাক আবেদীন, পারভীন আক্তার, নূরুন্নাহার, আঃ মান্নান শরীফ, আঃ কুদ্দুস, আমিরুল ইসলাম প্রমুখ।

No comments