মেয়র প্রার্থীদের মুখোমুখি অনুষ্ঠান ৩০ এপ্রিল

কেসিসি’র মেয়র প্রার্থীদের নিয়ে “আগামীর খুলনা নগরবাসীর প্রত্যাশা” শীর্ষক মুখোমুখি অনুষ্ঠান আগামী ৩০ এপ্রিল। বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া। দুপুর ১২টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন। পরিচালনা করেন মহাসচিব শেখ আশরাফ উজ জামান। উপস্থিত ছিলেন সংগঠনের আলহাজ্ব এস এম দাউদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহিন জামাল পন, মোঃ ফজলুর রহমান, এড. শেখ আবুল কাশেম, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মোঃ মিজানুর রহমান বাবু, মিনা আজিজুর রহমান, শেখ মোহাম্মদ আলী, মোঃ মনিরুল ইসলাম (মাস্টার), আফজাল হোসেন রাজু, মোঃ আরজুল ইসলাম আরজু, মোহাম্মাদ বদিয়ার রহমান (শিক্ষক), মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, এস এম আকতার উদ্দিন পান্নু, মোঃ খলিলুর রহমান, মিজানুর রহমান জিয়া, আবেদা সুলতানা হানি, বিশ্বাস জাফর আহমেদ, এড, এ বি এম মোস্তফা, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহ, শেখ আলী রেজা বাচ্চু, আব্দুল খালেক শিকদার, মোঃ রকিব উদ্দিন ফারাজী, সরদার রবিউল ইসলাম রবি, মোঃ ইদ্রিস আলী, জয়নাল আবেদীন বাবলু, শেখ জিয়াউর রহমান বাবু সাহেব, মোঃ হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।

No comments

Powered by Blogger.