হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বজ্রপাতে এক কিশোরসহ ৫ জনের মৃত্যু


হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় বজ্রপাতে ১২ বছরের এক কিশোরসহ ৫ জনের মৃত্যু হয়েছে। দু’জেলাতেই গতকাল রবিবার বিকেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। হবিগঞ্জে নিহত তিনজনের মধ্যে ১২ বছরের এক কিশোর রয়েছে। সে বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন। অপর দুই ব্যক্তি পেশায় কৃষক ছিলেন। তারা হলেন লাখাই উপজেলার স্বজনগ্রামের নুফুল মিয়া (৪৫) ও আপন মিয়া (৩৫)। অপরদিকে বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। 
কিশোরগঞ্জ : জেলার বাজিতপুরে মারা যাওয়া দুই ব্যক্তিও ধান কাটার সময় বজ্রপাতের কবলে পড়েন। বিকেলে উপজেলার মাইজদর কাটাবন ও বাহেলবালী হাওরে ধান কাটতে গিয়েছিলেন মোঃ আব্দুর রাশিদ (৩৫) ও তৌহিদ মিয়া (২৭)

No comments

Powered by Blogger.