রূপসায় ১ দিনের ব্যবধানে আবারও ডাকাতি
মাত্র ১ দিনের ব্যবধানে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। তবে থান পুলিশ বিষয়টি চুরি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে নৈহাটী গ্রামের মৃত আব্দুল জব্বারের বাড়ির গ্রীলের তালা কেটে সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ২টি মোবাইল সেট ও স্বর্নালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আঃ জব্বারের স্ত্রী সাইদা বেগম জানান, ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র ছিল। খবর পেয়ে গতকাল শনিবার সকালে থানার ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ঘটনাকে রহস্যজনক চুরি বলে মন্তব্য করে জানান, বিষয়টির তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা।
উল্লেখ্য, উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলপুর গ্রামের হোমিও ডাক্তার সাইফুল ইসলামের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এর আগে উক্ত এলাকার একটি মুদি দোকানে দু’দফা চুরির ঘটনা ঘটে। একের পর এক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

No comments