তালুকদার আব্দুল খালেক ছিলেন খুলনার ইতিহাসে শ্রেষ্ঠ মেয়র : ওমর ফারুক | AJKAR KHULNA,

যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নির্বাচিত হলে খুলনা হবে তিলোত্তমা নগরী। যুবলীগ কর্মীদের নৌকার পে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ছিলেন খুলনা’র ইতিহাসে শ্রেষ্ঠ মেয়র। যিনি বিগত দিনে খুলনা শহরকে আধুনিক শহরে রুপান্তরিত করেছিলেন। 
গতকাল শুক্রবার বিকেল ৪টায় নগর যুবলীগ আয়োজিত মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, আ’লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল। নগর যুবলীগের আহ্বায়ক এড. সরদার আনিসুর রহমান পপলু’র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান সাগরের পরিচালনায় বক্তৃতা করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরণ, শহিদ শেরনিয়াবাত, শেখ আতিয়ার রহমান দিপু, আব্দুস সাত্তার মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, ড. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, মিজানুর রহমান মিজু। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এড. এসএম সাজ্জাদ আলী, মোঃ আমির হোসেন, এম পল্টু, মুন্সি নাহিদুজ্জামান, এস এম হাফিজুর রহমান, আব্দুস সালাম ঢালী, কামরুল ইসলাম, মামুন কবির কচি, মোয়াজ্জেম হোসেন, আব্দুল মালেক, শফিকুর রহমান পলাশ, মৃধা হুমায়ুন কবির, মাসুদ বন্দ, সেলিম চৌধুরী, রাসেদুজ্জামান রিপন, সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ।  

No comments

Powered by Blogger.