শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য খেলার মাঠ ও পার্ক তৈরি করব : খালেক

আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। কিন্তু নগরীতে শিশুদের খেলাধুলা করার মত তেমন কোন মাঠ ও পার্ক নেই। আমি মেয়র থাকাকালীন সময়ে নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য শহিদ হাদিস পার্কের আধুনিকায়ন করেছিলাম। আরো কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিলাম কিন্তু বাস্তবায়ন করে যেতে পারি নাই। তিনি আরো বলেন, শিশুরা যদি খেলাধুলার পর্যাপ্ত সুযোগ না পায় তাহলে তাদের শতভাগ বিকাশ লাভ হবে না। তাই আমি কোমলমতি শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য খেলার মাঠ ও পার্ক তৈরি করে তাদের বিকাশের সুযোগ করে দিতে চাই।
গতকাল শুক্রবার দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, শহিদুল ইসলাম বন্দ, আব্দুল হক, কাউন্সিলর প্রার্থী ওয়াজেদ আলী মজনু, কাউন্সিলর প্রার্থী হারুনর রশিদ, কাউন্সিলর প্রার্থী সাহিদা বেগম, জেসমিন সুলতানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে তিনি বিকেল ৩টায় শীতলাবাড়ী সার্বজনীন পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়ী সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় করেন।
জেলা আওয়ামী লীগ : নৌকা প্রতীকের পে গতকাল শুক্রবার ৩১নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন দলের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ জামিল হোসাইন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, যুবনেতা জামিল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তাপস জোয়াদ্দার, আলামিন এহসান ইমু, তারেক আজিজ, তালিউর রহমান সানি, দ্বীপ পান্ডে বিশ^, কবির আহম্মেদ মনা, সবুজ, তানভীর রহমান আকাশ, আক্তারুজ্জামান সোহাগ, নিলয় ইসলাম সুমন, কাজী নাজিব, ফাইমিন, চিশতি নাজমুল প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ : মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পে গতকাল ২১, ২৪, ২৭ ও ৩১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ভোট প্রার্থনা করেন সংগঠনের নগর শাখার সভাপতি আবুল কাশেম মোল্লা ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মোতালেব মিয়া, সৈয়দ এমদাদুল হক, শেখ মখলুকার রহমান, নাসিরুজ্জামান, মল্লিক নওশের আলী, কাজী আঃ ওহাব, আঃ রহিম খান, আসাদুজ্জামান মুন্না, ইউনুস মুন্সী, শরীফ মোর্ত্তজা আলী, আনিচুর রহমান, শেখ মোঃ রজমান, মোঃ মনিরুল ইসলাম, আক্তার হোসেন, শরিফুল ইসলাম, শেখ মোঃ ফারুক হোসেন, আবুল হোসেন আবু, বিপ্লব কুমার দে, হানিফ সরদার, এস. এম মাহামুদুল হক, আতিয়ার মোল্লা, মোতালেব হোসেন, রাশেদ, মেজবাউদ্দিন, মানিক, মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল, তারিক আঃ খায়ের প্রমুখ । 
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : নৌকা প্রতীক বিজয়ীর লে সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেনের নেতৃত্বে শুক্রবার নগরীর খালিশপুর হাউজিং নতুন বাজার এলাকায়, সোনাডাঙ্গা থানা সভাপতি মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে ১৭নং ওয়ার্ডের হরিজন কলোনী এলাকায় এবং ১৮নং ওয়াড়ের বসুপাড়া এলাকায় নগর, খালিশপুর ও সোনাডাঙ্গা থানা নেতৃবৃন্দ গণসংযোগ করেন। এসময় সোনাডাঙ্গা  থানা আ’লীগের সাধারণ সম্পাদক তছলিম আহম্মেদ আশা, দলের ১১নং ওয়ার্ড সভাপতি ও আ’লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মুন্সী আব্দুল ওয়াদুদ, মিনহাজুল রহমান উজ্জল, মোঃ কামাল শিকদার, মোঃ জিলহজ্ব হাওলাদার, সোনাডাঙ্গা থানা সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাইদুর রহমান সাহিদ, আব্দুল মোতালেব, শেখ সালাউদ্দিন দুলাল শেখ হানিফ, মোঃ আনোয়ার হোসেন, নাজমুল হক, দুলাল আহম্মেদ খান, আয়নাল কালাম রুহুল, মুসা মোল্লা, মো: রুবের, মোঃ রুমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
মহানগর পেশাজীবী শ্রমিক লীগ : নৌকা প্রতীকের পে নগরীর ৩০নং ওয়ার্ডের টুটপাড়া কবরখানার মোড়, জোড়াকল বাজার, মহিরবাড়ী খালপাড়, খ্রিস্টানপাড়া, তালতলা রোড, চাঁনমারী বাজার, রূপসা স্ট্র্যান্ড রোড, রূপসা সন্ধ্যা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মাস্টার আতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ নুর ইসলাম হাওলাদার, মোঃ কামাল হোসেন, মোঃ রোকনুজ্জামান রোকন, ফিরোজ আহমেদ, খন্দকার আজগর আলী, মোঃ লাবলু শেখ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ শাহজাহান মিয়া, মোঃ ফারুখ শেখ, মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ সাগর মোল্লা, এবাদত আলী গাজী প্রমুখ।
খুলনা জেলা ছাত্রলীগ : মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পে সংগঠনের নেতৃবৃন্দ গতকাল শুক্রবার বিকেলে ২৪নং ওয়ার্ডের ময়লাপোতা সন্ধ্যা বাজার, নিরালা মোড়, নিরালা আবাসিক এলাকা, বাগমারা, দিঘির পাড়সহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, ইমরান হোসেন জাকি, রফিকুল ইসলাম লিখন, ওমর ফারুক হাওলাদার ও মোঃ আবু সাঈদ খান, মৃনাল কান্তি বাছাড়, আশিকুজ্জামান তানভীর, আতিকুর রহমান আতিক, সালমান জামান রাজ, দপ্তর সম্পাদক বাধন হালদার প্রমুখ।   
বাগেরহাট জেলা কল্যাণ সমিতি : নৌকার বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছেন চিতলমারী সমিতি  নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আলহাজ্ব শেখ মোহাম্মদ সাহেব আলী। এ সময় উপস্থিত ছিলেন কেএম রহমত আলী, মোল্লা আনোয়ার হোসেন মন্টু, তারক নাথ চক্রবর্তী, ডাঃ হেমায়েত হোসেন, শেখ খলিলুর রহমান, মীর দারাশিকো, কাজী এনামুল হক টুকু, শিকদার বায়েজিদ হোসেন, এস এম শাহজাহান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন, এসএম মজিবুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। 
কৃষক লীগ : মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পে ভোট প্রার্থনা করেছেন সংগঠনের আড়ংঘাটা থানা নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার রায়ের মহল বাজার রোড, জলিল স্মরণী, খন্দকার আব্দুল মালেক সড়ক ও রায়ের মহল ক্রসরোড এলাকায় নৌকা প্রতীকে ভোট চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল সিংহ রায়, নগর সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান, আড়ংঘাটা থানা সভাপতি ফররুখ আহম্মেদ খবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাবুল, খালিশপুর থানা সভাপতি তারিকুজ্জামান আশরাফ, সোনাডাঙ্গা থানা সভাপতি শেখ হাবিবুর রহমান মাস্টার, খালিশপুর থানা সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মোঃ আল মাসুম খান, কাজী শাহাদাৎ হোসেন প্রমুখ। 
বঙ্গবন্ধু পরিষদ : ভোট প্রার্থনা করেছেন পরিষদের খুলনা শাখা নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর নিউমার্কেট, প্রান্তিক মার্কেট, কাঁচা বাজার, চাল ও মুদি পট্টি, জোড়াগেট, বয়রা, বৈকালী, নতুন রাস্তা, ও পাবলা এলাকায় ব্যাপক গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি দেব নারায়ণ দাস, সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন, দৌলতপুর সভাপতি এস এম নূরুল হক নূরু। 

No comments

Powered by Blogger.