কেসিসি নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু আজ

আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৮৯টি ভোট কেন্দ্র এবং ১৫৬১টি ভোটকক্ষ (বুথ) চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্র ও ভোটকক্ষে দায়িত্ব পালনের লক্ষে ৫ হাজার ২২১ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হবে আজ। চলবে ১০ মে পর্যন্ত। নগরীর সরকারি বিএল কলেজে তিন দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হবে। এদিকে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম গতকাল সোমবার খুলনায় এসেছেন। তিনি প্রশিক্ষণস্থল পরিদর্শন করবেন। 
বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী। তিনি বলেন, এ নির্বাচনে ২৮৯ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৫৬১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩ হাজার ১২২ জন পুলিং অফিসারসহ সর্বমোট ৫ হাজার ২২১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।  

No comments

Powered by Blogger.