যশোর-সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে গুলিতে আরও ১২ জন নিহত
যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, ও ঠাকুরগাঁওয়ে গুলিতে সন্দেহভাজন ১০ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী ও নিজেদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। অপরদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জনি মিয়া নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ১৫ দিনে ১১৮ জন নিহত হলেন।
যশোর : জেলাতে গুলিবিদ্ধ দু’টি লাশ গত সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তারা মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, শহরের চাঁচড়া রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নিহত হন ওই এলাকার মানিক (২৭) ও সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামের আহসান আলী (৫৬)। নিহত দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান ওসি। তিনি বলেন, মানিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নয়টি ও আহসান আলীর বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি দেশি পিস্তল, দুটি গুলি ও পাঁচটি গুলির খোসা এবং ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, এর আগে সদর উপজেলার নোঙ্গরপুর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, একদল ডাকাত গাছ কেটে সড়ক ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় ডাকাতদের একজনকে ধরে ফেলে গণপিটুনি দেয় তারা। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম বুলি (৫৬)। তার বাড়ি সদর উপজেলার হাশিমপুর গ্রামে। তার বিরুদ্ধে ১৪টি ডাকাতির মামলা রয়েছে বলেও ওসি জানান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার শফিউল্লাহ সবুজ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই তিন ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, রায়পাড়ায় নিহত দুই ব্যক্তির মাথার খুলি গুলিতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে।
সাতক্ষীরা : জেলার কলারোয়ায় আনিসুর রহমান (৪০) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার ধানঘরা-চিতলাগামী পাকা রাস্তার মধ্যবর্তি স্থানে রাস্তার পূর্ব পাশে ফাঁকা জায়গায় থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম আনিসুর রহমান কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত মোঃ সুরত আলির ছেলে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি সে একজন মাদক ব্যবসায়ী। ইয়াবা সম্রাট নামে পরিচিত এই ব্যক্তি মাদকের ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের জেরে গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছে।
তবে নিহত ব্যক্তির স্ত্রী নাজমা বেগমের দাবি তার স্বামীকে সোমবার সকালে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা। পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলারোয়া থানাধীন খোরদো ক্যাম্পের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ধানঘরা-চিতলা গামী পাকা রাস্তার মধ্যবর্তী স্থানে রাস্তার পূর্ব পাশে ফাঁকা জায়গায় মাদকদ্রব্য ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে। এমতাবস্থায় খোর্দ ক্যাম্পের পুলিশ ভোর রাত দুইটার দিকে ওই স্থানে পৌঁছে দুইপক্ষকে ছত্র ভঙ্গ, নিজেদের আত্মরক্ষা এবং স্থানীয় লোকজনের জানমাল রক্ষার্থে পুলিশ শর্টগান হতে তিনটি লেডবল কার্তুজ ফাঁকা ফায়ার করলে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে তাদের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গুরুতর জখম প্রাপ্ত একজন লোককে মাটিতে পড়ে থাকতে দেখে। এসময় লোকজনকে জিজ্ঞাসাবাদে জখম প্রাপ্ত ব্যক্তির নাম মোঃ আনিচুর রহমান বলে জানতে পারে পুলিশ। জখমী আনিচুর রহমানকে দ্রুত চিকিৎসার জন্য কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান, ২টি ওয়ান শ্যুটারগানের কার্তুজ এবং ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে হেফাযতে নেয়া হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত আনিসুর একজন মাদক ব্যবসায়ী। ইয়াবা সম্রাট নামে পরিচিত এই ব্যক্তি মাদকের ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষের জেরে গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীকে সোমবার সকালে বাড়ি থেকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। পরে তিনি কলারোয়া থানা ও খোরদো পুলিশ ক্যাম্পে খোঁজ নিলে জানানো হয়, পুলিশ তাকে আটক করেনি। তিনি বিষয়টি নিয়ে প্রথমে কলারোয়ায় ও পরে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন। রাতে কলারোয়া থানায় একটি জিডি করতে গেলে পুলিশ তাও নেয়নি। বলেছে একটু দেরি করতে। তবে ওসি বলেন তিনি এ সম্পর্কে আর কিছু জানেননা।
কুষ্টিয়া : জেলার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। তাঁরা হলেন মোকাদ্দেশ হোসেন (৪২) ও ফজলুর রহমান ওরফে টাইটেল (৪৮)। পুলিশের দাবি, এ ঘটনায় তাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেয়ালা বটতলা মাঠে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
অন্যদিকে গতকাল রাতে বিভিন্ন সময়ে ঢাকার রাজধানীর দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি মাঠ এলাকায় সুমন মিয়া ওরফে খুকু সুমন (৩২), কুমিল্লার মুরাদনগরে বাতেন ও রিটন ওরফে লিটন, ময়মনসিংহে ভালুকার পাড়াগাও চটনপাড়া গ্রামে মিজান (৪৫), ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার শীতলপুর এলাকায় হারুন অর রশিদ বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বারদী ইউনিয়নের শান্তিবাজারে এ ঘটনা ঘটে।
অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জনি মিয়া নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাত ২টার দিকে পৌর এলাকার খালাজোড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

No comments